সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক এলাকাবাসী


​ জগন্নাথপুর প্রতিনিধি 
​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত দুই রাতের   বৃষ্টিতে কয়েকটি ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। কৃষকরা অভিযোগ করছেন দায়সারা বাঁধ নির্মাণের কারণে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা । এমনকি এখনো পুরোপুরি শেষ হয়নি ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, নলুয়ার হাওরের ১১ নম্বর প্রকল্পে দ্বিতীয় দফা সময় বৃদ্ধির (১৫ দিন আবেদনের পরও) গতকাল শনিবার পর্যন্ত মাটির কাজ শেষ হয়নি। অপরদিকে নলুয়ার হাওরের ৩ নম্বর প্রকল্প,আশারকান্দি ইউনিয়নের ৯৪ নম্বর প্রকল্পে ফাটল দেখা দিয়েছে। অপরদিকে  ৩ নং  মিরপুর ইউনিয়নে  অবস্থিত জামাইকাটা হাওরের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দেয়ায়  চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকরা। 

কৃষকদের অভিযোগ, এবার প্রাক্কলন অনুযায়ী বাঁধের কাজ না হওয়ায় দায়সারা বাঁধ নির্মাণ করে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হয়েছে। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অকাল বন্যার আশঙ্কায় হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  
 জামাইকাটা হাওরের ৩৬ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে  ০.০৫৮ কিঃমিঃ দৈর্ঘ্যর বাধ নির্মান / মুখ বন্ধ করন কাজের জন্য  ৮ লক্ষ ছয় লক্ষ  টাকা বরাদ্দ দেয়া হয়। 
স্হানীয় কৃষক তানভির মিয়া অভিযোগ করে  বলেন ৮ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে  ৩ লক্ষ টাকারও কাজ হয়নি। দায়সারা বাঁধ নির্মাণের ফলে সামান্য বৃষ্টিতে বাঁধ ধসে পড়েছে। 
কৃষক আশাফ আলী বলেন, এই বেড়িবাঁধ নিয়ে আমরা আতংকে রয়েছি।  যদি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়ে তবে মিরপুর ইউনিয়নসহ আশপাশের কয়েক হাজার কৃষকের স্বপ্ন তলিয়ে যাবে। আমরা এখন রাতে ঘুমাতে পারছি না। 
মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান বলেন জামাই কাটা হাওরে বেড়িবাঁধের কাজ ভালো হয়নি। কৃষকরা প্রতিদিন আতঙ্কের কথা জানাচ্ছেন। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 
প্রকল্প বাস্তবায়ন কমিটির  সভাপতি মোঃ গয়াছুর রহমান বলেন আমি কোন ফাটল বা ধস দেখতে পাইনি। এই হাওরে আমার নিজের অনেক জমিন রয়েছে। কাজ পুরোপুরি  শেষ হয়নি এখনো। বাঁধের ত্রুটি মেরামত  করে দিবো।
 জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী  শাহ ফরিদ মিয়া বলেন, জামাই কাটা হাওরে বেড়িবাঁধে ফাটল  শুনেছি। এছাড়াও ৩ ও ৯৪ নম্বর প্রকল্পে সামান্য ফাটল দেখা দিয়েছে।সেগুলো মেরামত করা হয়েছে। ১১ নম্বর প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করতে কাজ চলমান রয়েছে। 
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ জানান, আমরা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ তদারকি করছি। আশা করছি কোন সমস্যা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

1

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

2

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

3

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

4

বিএসএফের গুলতে বাংলাদেশী এক গরু চোরাকারবারি নিহত

5

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

6

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

7

'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে।'

8

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

9

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

10

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

11

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

12

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

13

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

14

১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

15

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ নিহত ৩

16

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদ

17

সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

18

দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে

19

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

20