সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পুরাতন কর্ণ গাও গ্রামে একজন প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্নের জন্য সহায়তা প্রদান করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম। আর্থিক দুরবস্থার কারণে পরিবারের পক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না।

ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মোট ১৩,৮০০ টাকা সংগ্রহ করে শুক্রবার (১৫ আগস্ট) সরাসরি পরিবারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন,
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। প্রয়াত আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, সৌরভ ঘোষ সাগর, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু, সদস্য লিকছন বর্মন, সাগর দাস নীল, সুব্রত বর্মন, নিরঞ্জন চন্দ্র দে, অনুকূল বর্মন, লোকেশ তালুকদার, সজল বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, বিশ্বজিৎ রায় ও স্থানীয় টিমের সদস্যরা। সহায়তা গ্রহণকারী পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—এই অর্থ তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করতে বড় সহায়তা হবে।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, ত্রাণ বিতরণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

1

এসএসসি-২৬ রেজিস্টাড চাইল্ড কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠা

2

সুনামগঞ্জে বসুন্ধরা সিমেন্টের আয়োজনে মেসার্স সাগর এন্টারপ্রা

3

মানবসেবায় পিতার মতো আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব: ব

4

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

5

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

6

যাত্রী ছাউনি উদ্বোধনপূর্ব ইব্রাহীমপুরবাসীকে ঈদ উপহার দিলেন জ

7

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

8

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

9

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

10

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

11

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

12

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

13

দূষণে বিপর্যস্ত হাওর-নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ জনউদ্

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

17

জামালগঞ্জে কৃতী শিক্ষার্থী ও পরিবেশকর্মীকে সংবর্ধনা

18

খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব

19

হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময়

20