সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানবসেবায় পিতার মতো আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব: ব্যারিস্টার আবিদ


স্টাফ রিপোর্টার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাটামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের নেতৃত্বে  লিফলেট  বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয়  সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এডভোকেট  ফজলুল হক আছপিয়ার সুযোগ্য পুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার আবিদুল হকের ষোলঘর কাজীর পয়েন্টস্থ বাসভবন থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি শুরু হয়ে শহরে কাজীর পয়েন্ট, ময়নার পয়েন্ট, উকিল পাড়া, ট্রাফিক  পয়েণ্ট, সুরমা মার্কেট, মধ্য বাজার,পশ্চিম বাজার,দোজা মার্কেট ও কালিবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন শেষে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন তিনি।


ব্যারিস্টার  মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেন,আমি বিশ্বাস করি রাজনীতিবিদ ও আইনজীবীদের ,রাষ্ট্রের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দেখেছি সুনামগঞ্জ ৪ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এম পি ও জাতীয়  সংসদের হুইপ ও জজকোর্র্টের বিজ্ঞ আইনজীবী আমার পিতা এডভোকেট মরহুম ফজলুল হক আছপিয়া সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত  গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। পাশে থেকে মানুষের স্বপ্ন পুরণ করে দেখিয়ে ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবীরা রাষ্ট্র ও রাষ্ট্রের  সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে সদিচ্ছা থাকলেই কাজ করতে পারে। পিতার পাশে থেকে মানুষের সেবা করার সুশিক্ষা আমি পেয়েছি। প্রত্যাশা করছি,সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের সেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিন গুলো বিলিয়ে দেব।


এসময় বিএনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম,এডভোকেট কামাল হোসেন,এডভোকেট মকসুদুল হক জোহা,এডভোকেট জামান উদ্দিন,এডভোকেট তৌহিদ উদ্দিন ও মোঃ হেলাল উদ্দিনসহ সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকার (সদর ও বিশ্বম্ভরপুর) দুই উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

2

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

3

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

4

জগন্নাথপুরে জুলাই গণঅভূত্থান দিবস পালন

5

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

6

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

7

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: পাব

8

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

9

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাই মিলে কাজ করার আহ্

10

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

11

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

14

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

15

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

16

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

17

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা

18

অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রার্থনায় প্রতিবন্ধকতার

19

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

20