সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত পুকুরে পোনা মজুদ

শান্তিগঞ্জ প্রতিনিধি

গ্লোবাল ইনভারমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এর অর্থায়নে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আওতাধীন কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চলতি বছরে নতুন সংগঠিত ৩ টি সিবিও (সমাজভিত্তিক সংগঠন) এর জলাশয়ে পোনা মজুদ করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার জয়কলসে ধানক্ষেতে মাছ চাষ, সুলতানপুরে পেনে মাছ চাষ এবং তেঘরিয়া গ্রামে কুয়ায় মাছ চাষ নামে এ বছর প্রকল্পের লক্ষমাত্রা হিসেবে ৩ টি সিবিও গঠন করা হয়। প্রকল্পের নির্ধারিত নিয়মে ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকৃত ভেন্ডর প্রয়োজনীয় মাছের পোনা সরবরাহ করছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় যে, গঠিত সিবিও সমূহের জলাশয়ে ইতিমধ্যে মাছের পোনা মজুদের সকল কাজ সম্পন্ন করে (যেমন: আগাছা পরিষ্কার, পাড় মেরামত, চুন প্রয়োগ, নেটের বেড়া দেওয়া) বড় সাইজের পোনা মজুদ করা হয়েছে।  


৯ অক্টোবর তেঘরিয়া গ্রামে ২৫ সদস্যবিশিষ্ট কুয়ায় মাছ চাষ সিবিও এর সদস্যদের উপস্থিতিতে যাচাই বাছাই ও পরিমাপ করে পোনা মজুদ করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা যায় যে, উক্ত সিবিও’র জন্য নির্বাচিত দুইটি কুয়ায় মজুদের জন্য মোট ৩ হাজার  পিছ কার্প জাতীয় মাছের পোনা ও ৩ হাজার পিছ শিং মাছের পোনা বরাদ্দ রয়েছে। প্রকল্পের শর্ত মোতাবেক নির্বাচিত ভেন্ডর গড়ে ৪-৫ টি মাছের পোনায় এক কেজি হয় এমন সাইজের সিলভার কার্প, কাতলা, রুই, মৃগেল, কালিবাউশ, গ্রাসকার্প ইত্যাদি মাছের মাছ সরবরাহ করা হয়েছে । উক্ত কার্যক্রমের আওতায় গতকাল জয়কলসের ধানক্ষেতে মাছ চাষ সিবিও এবং সুলতানপুরের পেনে মাছ চাষ সিবিওতে মাছের পোনা মজুদ করা হয়। মাছের পোনা মজুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার  মো: আল-আমিন এবং এফএও’র ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্ জানান যে, উক্ত প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে ইতিপূর্বে গঠিত ১৩ টি সিবিও’র কাজ প্রায় সমাপ্তির পথে আর নতুন গঠিত এই তিনটি সিবিও’র জলাশয়ে পোনা মজুদ সম্পন্ন করে অতি সত্বর প্রকল্প থেকে মাছের খাদ্য সরবরাহ করা হবে। সিবিও সদস্যগণ প্রকল্পের পরামর্শ মোতাবেক জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনা অনুশীলন করতে পারলে হাওড়বেষ্টিত ও আকস্মিক বন্যা প্রবণ অত্র এলাকার চাষীগণ তাদের জীবনমান উন্নয়ন করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

1

জলাভূমির সম্পদের বিচক্ষণ ব্যবহারের বিষয়ে পরামর্শ-আলোচনা সভা

2

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

3

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

4

ইশারা ভাষায় ভালোবেসে বিয়ে

5

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

6

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

7

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

8

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

9

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

10

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে তালহা আলম

11

জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবি

12

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

13

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

14

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

15

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

16

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

17

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ

18

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

19

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

20