স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদককয়ছর এম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল,ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, রাজশাহী বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাঃ একেএম রিয়াজ আহমেদ, সদস্য-সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক দল সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং চিলাউড়া গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।