সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন  উপলক্ষে আলোচনা সভা অনুুিুুষ্ঠত হয়েছে। 

আজ শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করে এর উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জয়ন্ত সেন দিপু।

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও সদস্য এডভোকেট মলয় চক্রবর্তী রাজু।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাধাকান্ত সূত্রধর।

বক্তারা দেশের সার্বিক অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।তারা আরো বলেন, সম্প্রীতির জেলা সুনামগঞ্জে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখতে হবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী সুধীজন অংশ নেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

1

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

2

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

3

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

4

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্

5

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

6

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

7

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

8

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

9

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

10

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

11

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

12

বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে মনোনয়ন সংগ্রহ করলেন শিশির

13

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এন

14

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

15

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

16

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও শিশু নিহত, আহত ৬

17

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

18

সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত

19

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

20