সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
”শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী -২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশুদিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। 


সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস  শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।  


প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিন এই দিবসটি পালন করা প্রয়োজন। কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে করে তাদের আর্দশ শিশু সন্তান হিসেবে গড়ে তোলা না হয় তাহলে শিশুদের মনন ও মেধা বিকাশে বিরুপ প্রভাব পড়বে। তিনি আরো বলেন আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুঝ সন্তানদের সাথে এন্ডোজ মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেইসবুকে আইডি খুলে দেয়ার ও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, যা আগামী প্রজন্মের আজকের  শিশুরা লেখাপড়া ও খেলাধূলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন। এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষনিক তাদের সন্তানদের জন্য আগামীর নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপাড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলেই লেখাপড়ার জীবন শেষ করে একটি সন্তান যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও তারা নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

1

‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

2

যাদুকাটায় বিজিবি ও প্রশাসনের অভিযানে বন্ধ অবৈধ পাড়কাটা, স্বস

3

জগন্নাথপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্র্যাকের আল

4

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

5

তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি লাভ

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

হাওরে পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক

9

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা

10

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

11

শান্তিগঞ্জের দোকান থেকে ব্যবসায়ীর লা'শ উদ্ধার

12

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

13

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

14

অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কমসুচীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

15

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

16

সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ পাশে দাঁড়ালেন ম

17

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

18

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

19

শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

20