সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন


স্টাফ রিপোর্টার
দীর্ঘ ১৭ বছর পর মামলা জটিলতার অবসান হলো সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের।  সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ব্যাবসায়ীদের মাঝে সম্প্রীতি দেখা দিয়েছে।। আজ রোববার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ জন ব্যবসায়ী প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম ইয়াসিন আরাফাত-এর কাছে  মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন দাখিলকারী ব্যবসায়ীরা হলেন, আলহাজ্ব সামছুল হক, আলহাজ্ব নূরুল হক, আবুল মনসুর মো. শওকত, জুয়েল মিয়া, এনাম আহমেদ, মোকাররম হোসেন, মো. খসরুল আলম, আবু সুফিয়ান, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম, নূরে আলম, আব্দুস সামাদ, আমিনুল ইসলাম সেলিম, মো. শফিকুল ইসলাম, সেলিম হায়দারসহ ব্যবসায়ী প্রতিনিধি দল।
মনোনয়ন দাখিল শেষে আলহাজ্ব সামছুল হক বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন। মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর এই চেম্বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি আরও জানান, বর্তমানে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ৭৪৩ জন সদস্য রয়েছে। এর মধ্যে ২০ জন ডিরেক্টর এবং ৬৬ জন সাধারণ সদস্য থেকে নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
সামছুল হক আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিকীকরণের কারণে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আমরা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জেলার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে কাজ করতে চাই।  ভবিষ্যতে নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং ব্যক্তিগত স্বার্থে কোনো মামলা দিয়ে ব্যবসায়ীদের অগ্রগতি ব্যাহত করার উদ্দেশ্য আমাদের নেই। দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজনকে ঘিরে সুনামগঞ্জের ব্যবসায়ী মহলে আশার সঞ্চার হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

1

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্ক

2

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

3

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

4

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

5

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

6

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

7

তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিম

8

জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে

9

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

10

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

11

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

12

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ

13

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

14

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

15

জাপাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে সরকার গঠনের সুযোগ দিতে দ

16

শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

17

শেষ হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠপর্ব

18

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

19

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

20