সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

হালুয়ারঘাট-ধারারগাঁও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যারিস্টার আবিদ

স্টাফ রিপোর্টার
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার, বৃহত্তর উত্তর সুরমায়, -সুরমা ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ 

আজ শনিবার দুপুরে বৃহত্তর উত্তর সুরমা তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে মিছিল লিফলেট বিতরণ ও এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ উসমান গণী, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, আব্দুল্লাহ আল নোমান, মঈনুল হক প্রমুখ। সমাবেশে সুরমা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। মাঠজুড়ে ছিল “আবিদ ভাই! আবিদ ভাই!” স্লোগানে মুখর পরিবেশ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবিদুল হক বলেন, “সুরমার উত্তর পাড়ের মানুষ আমার প্রতি যে ভালোবাসা ও দলের প্রতি যে অকুণ্ঠ সমর্থন দেখিয়েছেন, আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, দলের হাইকমান্ড যদি আমাকে ‘ধানের শীষ’ প্রতীক দেন, ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো।”  তিনি আরও বলেন, “নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে জনগণের দীর্ঘদিনের দাবি, সুরমা নদীর উত্তর পাড়ের মানুষের স্বপ্নের গাঁথা ধারারগাঁও-হালুয়ারঘাট ব্রিজ নির্মাণ বাস্তবায়ন করবো। উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচনই হবে আমার অঙ্গীকার।” সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, ব্যারিস্টার আবিদুল হক আবিদের নেতৃত্বে সুরমা অঞ্চলে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার ঘটেছে। তরুণ, যুবক ও প্রবীণ নেতাকর্মীরা আশাবাদী, এই নেতৃত্বই হতে পারে পরিবর্তনের প্রতীক। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে। স্থানীয়দের মতে, ব্যারিস্টার আবিদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তরুণ ও প্রবীণ ভোটারদের মধ্যে তাঁর প্রতি আস্থা ও প্রত্যাশা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে মাঠপর্যায়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামারখালসহ পৌরসভার সকল খাল উদ্বার ও সংরক্ষণে আলোচনা

1

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

2

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপুল ভোটে জয় লাভ করবে-কয়ছ

4

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

5

ধোপাজান নদী থেকে বালু লুটের ঘটনায় আদালতে মামলা

6

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

7

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

8

ছাতকে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

9

শাবিপ্রবিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সচেতনতামূলক অনুষ্

10

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

11

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

12

মধ্যনগরে যাত্রীবাহী নৌকাডুবি, এক বৃদ্ধার মৃত্যু

13

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

14

আড়াই কোটি টাকার সরকারী ৪টি নৌ এম্বুলেন্স

15

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

16

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

17

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

18

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20