সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন


স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর-৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কারা নির্যাতিত জুলাই যোদ্ধা আবুল মনসুর শওকতের উদ্যোগে নির্বাচনী এলাকায় গণ সংযোগ ও ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট,পলাশ,ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের ২০টি হাটবাজারে গণ সংযোগের পাশাপাশি ১০ হাজার লিফলেট বিতরন করেন তিনি। পরে সন্ধ্যায় উপজেলার পলাশ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা আবুল মনসুর শওকত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার একান্ত সহকারি সচিব আতাউর রহমান। পলাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুছ ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম,উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,যুবদল নেতা আশরাফুল আলম,ছাত্রদলের সদস্য সচিব কোহিনূর আলম,যুবদলের সাবেক আহবায়ক আলী আহমদ,পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন,গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল হক,আলম হোসেন,সলুকাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেলাল মিয়া,মজিবুর রহমান, জমির হোসেন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখ। 
সম্মেলনে বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের  লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। কিন্তু সময়ের ব্যবধানে এখন সকলেই বিএনপি সেজে নিজেদের চাঁদাবাজী,সন্ত্রাস,হাইব্রীডদের অনুপ্রবেশ ও বাণিজ্যিক রাজনীতিসহ ফায়দা লুটার কৌশলকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলীয় মনোনয়ন গ্রহনের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা,রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যারা সোচ্চার ও নিবেদিত ছিলেন সেইসব পরীক্ষিত নেতাকর্মীদেরকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই। আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ঠা আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরন করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন। বক্তারা সুনামগঞ্জের কারা নির্যাতিত প্রথম জুলাই যোদ্ধা আবুল মনসুর শওকতকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জননেতা তারেক রহমানের কাছে জোর দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

1

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

2

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

3

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

4

ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে-কামরুজ্জামান কামরুল

5

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

দুলভারচরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বহু বছরের দখলবাজি, চাঁদা

9

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

10

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

11

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

12

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

13

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

14

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির একাংশের মিছিল-সমাবেশ

15

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

16

কৃষি ব্যাংক’র ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন-করণীয় বিষয়ক পর্য

17

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

18

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

19

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

20