সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের ইসি এরিয়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ সংরক্ষণ আইনে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে ৮ টি মামলা দিয়ে ৭ হাজার পাঁচশ পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো.সাইফুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন, তাহিরপুর থানা পুলিশের সদস্যরা। 
এসময় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারায় খাসিয়ামারা বালু মহালপরিদর্শনে ডিসি

1

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

2

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

3

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ স

4

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

5

জেলা ইউনিটের ‘মডেল ব্রাঞ্চ’র উদ্বোধন

6

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান

7

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

8

জমিয়েত নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

9

ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

10

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

15

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

16

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

17

ছাতক থানা পুলিশের বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার

18

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

19

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

20