সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচ অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষে আজ সোমবার (১১ আগস্ট) ক্লাস শুরু হয়েছে। এবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), পদার্থবিজ্ঞান (Physics), গণিত (Mathematics) ও রসায়ন (Chemistry) বিভাগে মোট ১৬০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪২ জন শিক্ষার্থী। ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই প্রথম দিনের ক্লাসে উপস্থিত ছিলেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাস থেকে পরিচালিত হচ্ছে।

ঢাকা থেকে এসে প্রথম দিনের ক্লাসে যোগ দেওয়া পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মিম বলেন, "এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। নতুন পরিবেশ, নতুন বন্ধু আর ভালো শিক্ষকদের সাথে পড়াশোনা শুরু করতে পেরে আমি খুব আনন্দিত।"

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, "সুবিপ্রবির দ্বিতীয় ব্যাচের আগমন হয়েছে, এতে আমরা আনন্দিত। আমাদের ছোট পরিবারটা দিন দিন বড় হচ্ছে। আমাদের চারটা ডিপার্টমেন্টে বর্তমানে ভর্তি কার্যক্রম চলছে। ইতোমধ্যে আমরা ছাত্রছাত্রীদের জন্য ডাবল ডেকার বাস ও হলের ব্যবস্থা করেছি। আর আনুষঙ্গিক যত ধরনের সুবিধা আছে, আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছি। নবীনদের জন্য রইলো শুভ কামনা।"

শিক্ষক-শিক্ষার্থীদের মতে, ছোট পরিসরে শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) নবীন বরণ অনুষ্ঠান শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি। শিগগিরই আরও একটি মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

2

শান্তিগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

3

সুনামগঞ্জ-১আসনের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেছেন জয়নুল

4

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

5

ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে: মিজা

6

উন্নয়ন বঞ্চিত দোয়ারার সোনালী চেলা বিজিবি ক্যাম্প- খেয়াঘাট য

7

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

8

খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব

9

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

10

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

11

নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন

12

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

13

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

14

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূল

15

সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

16

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

17

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

18

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

19

সুনামগঞ্জে শর্টগানের বুলেট সহ আ*টক ১

20