সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি সম্পদ মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অতীতে অনেক দুর্নীতি করা হয়েছে।ভবিষ্যতে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও বাঁধ  পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, হাওরের ফসল রক্ষার জন্য বাঁধ খুবই জরুরি। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানান তিনি ।   প্রধানমন্ত্রীর নির্দেশে হাওর এলাকার  উন্নয়নের কাজ করা হবে।হাওরের উন্নয়ন কোন রকম দুর্নীতি সরকার ছাড় দেবে না।হাওরের উৎপাদিত ফসলের কারণে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকে। হাওরের বাঁধের স্থায়ী সমাধানে কাজ করাই সরকারের মূল লক্ষ বলে জানান তিনি।

এসময় সংশ্লিষ্ট  কর্মকর্তাদের সঙ্গে বাঁধের টেকসই নির্মাণ, সময়মতো কাজ সম্পন্ন ও কৃষকের ফসল সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

1

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

2

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

জামালগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

8

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

9

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের

10

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

11

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

12

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

13

সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলায় মানববন্ধন

14

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

15

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশি

16

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

17

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

18

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

19

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

20