সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গিকার


স্টাফ রিপোর্টার
ইভটিজিং প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিকদের সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে মঙ্গলবার দুপুরে এইচএমপি উ”চ বিদ্যালয়ে এই ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, এইচএমপি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইনছান মিঞা,সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য,সুনামগঞ্জ উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইভটিজিং বিরোধী বিভিন্ন গান সংবলিত কার্ড তুলে ধরেন। এসময় ইভটিজিংমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীরা নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার করেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, ইভটিজিংয়ের শিকার নারী হয়রানির কারণে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। সে নিজেকে অসহায় ও নিরাপত্তাহীন বোধ করে।অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, হতাশায় ভোগেন। মেয়েরা ইভটিজিংয়ের ভয়ে স্কুল, কলেজে যাওয়া বন্ধ করে দেয়।ফলে শিক্ষাজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।একজন মেয়ে যদি প্রতিদিন রাস্তাঘাটে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে উত্ত্যক্ত হন,তবে তার পরিবারের উদ্বেগ ও আতঙ্ক বাড়ে।অনেক পরিবার বাধ্য হয় মেয়েদের পড়ালেখা বন্ধ করে দিয়ে কম বয়সে বিয়ে দেয়। এতে সমাজে নারীশিক্ষার হার কমে যায় এবং বাল্যবিয়ের প্রবণতা বাড়ে। তাই শিক্ষার্থীদের ইভটিজিং প্রতিরোধে নিজে ও অন্যকে সচেতন করার আহŸান জানান বক্তারা।
শেষে বিদ্যালয়েল সকল শিক্ষার্থীদের ইভটিজিং প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
এ সময় বিদ্যালয়ের প্রায় সাতশ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচির সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

1

গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে ব

2

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল জাতে ধানের সম্প্রসারণ প্রকল্পের সূচন

3

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

4

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

5

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

6

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

7

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

8

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

9

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

10

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

11

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

14

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

15

সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আলোচনা সভা

16

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

17

বিয়াম ল্যাবরেটরী স্কুলের নতুন একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস

18

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

19

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ

20