সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি


স্টাফ রিপোর্টার
কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালীশ্রী গ্রামের নদী তীরবর্তী মানুষ। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি ও বসতভিটা। কৃষক পরিবারগুলো হারাচ্ছে জীবিকা, ঘরবাড়ি এবং বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও।

দীর্ঘদিন ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও কারও ভ্রুক্ষেপ নেই সেদিকে। এতে করে ভাঙনের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত শত মানুষ। নদী গর্ভে বিলীন হচ্ছে অসংখ্য গ্রাম। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে হুমকিতে পড়েছে স্কুল, মাদরাসাসহ দুই শতাধিক বসতভিটা। গত এক সপ্তাহে অন্তত ১৫টি ঘরবাড়ি এবং শতাধিক বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
বালীশ্রী গ্রামের ইয়াবর মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি গেল কুশিয়ারা নদীর  পেটে। এর আগে নদী কেড়ে নিয়েছে আরও ১২ বিঘা জমি। এখন বসতভিটাও নেই। কীভাবে চলবে আমাদের সংসার। আল্লাহই জানেন।

একই গ্রামে আশারফ মিয়া বলেন, কুশিয়ারার নদীর ভাঙনে বালীশ্রী গ্রামের অনেক জমি চলে গেছে। বাড়িও চলে গেছে বাকি জমিগুলোও এখন হুমকির মুখে। আমাদের সংসার একসময় স্বচ্ছল ছিল। এখন রাস্তায় উঠে আসার উপক্রম।

উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আশাফুজ্জান বাদশা  বলেন, আমার এলাকায় শতাধিক বিঘা জমি ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। আরো প্রায় ৩০০ বিঘা জমি ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ড শুধু পরিদর্শনে  আসছে, কিন্তু প্রতিরোধে কোনো উদ্যোগ নিচ্ছে না। অন্তত জিও ব্যাগ ফেলানো গেলে অনেক জমি রক্ষা পেতো-বলেন তিনি।  
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী  প্রকৌশলী সবুজ কুমার সীল জানান, কুশিয়ারা নদী ভাঙনে  বালীশ্রী গ্রামে  ক্ষতিগ্রস্ত হচ্ছে খবর পেয়েছি। ভাঙন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

1

দুলভারচরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বহু বছরের দখলবাজি, চাঁদা

2

হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময়

3

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

4

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

5

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

6

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

9

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

10

রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ

11

জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

12

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

13

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

14

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সম

15

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

16

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

17

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিস

18

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

19

১২০ জন শিশু কিশোরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

20