সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর ব্যবহার নিয়ে তরুণ তরুণীদের নিয়ে দিন ব্যাপী আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও আইইডির সহযোগিতায় বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল আইসিটি ল্যাবে সকাল ৯ টায় এই প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টায়। এসময় অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন আইইডির জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগের জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল। 

প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন তরুণ-তরুণী ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।


সভায় বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাঁদও রয়েছে। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ভালো কিছু গ্রহণ করার সঙ্গে খারাপগুলোও বর্জন করার কৌশল শিখতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সার্থকতা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

2

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

3

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

১২০ জন শিশু কিশোরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

6

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

7

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

8

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

11

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

12

ধর্মপাশায় নবনিযুক্ত সার্কেল যোগদান

13

জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

14

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

15

বাষিক সুরমা যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

16

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

17

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

18

সুনামগঞ্জে সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

19

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

20