সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতাকর্মীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক  কয়ছর এম আহমেদ’র সমর্থনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতাকর্মীরা জগন্নাথপুরে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে পথসভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।


এরপর পৌর পয়েন্ট থেকে শুরু করে জগন্নাথপুর টিএন্ডটি রোড,জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, রাণীগঞ্জ বাজার ও চিলাউড়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।


প্রচারণায় অংশ নেয়া ট্রাস্টের প্রবাসী নেতারা বলেন,'ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদ নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে।কয়ছর আহমদ আমাদের ট্রাষ্টেরই একজন।তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে আসছেন।


তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিতে আমরা ৬০জন ট্রাষ্টি দেশে ফিরে মাঠে কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মুহিব চৌধুরী,জেলা বিএনপির সদস্য এম এ মুকিত,কলামিস্ট সায়েক এম রহমান, ট্রাস্টের সাবেক সভাপতিরফিক আহমদ,সাবেক সহ-সভাপতি এম এ কাদির,সাবেক সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, ট্রাস্টি সুজাতুর রেজা, ছমির আলী,আওলাদ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ,বিএনপি নেতা জুলহাসানুল হক চৌধুরী জুয়েল,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ মতিন,দিলু মিয়া,শামসুল ইসলাম,তকবুর মিয়া,ফারুক আহমদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল,পৌর যুবদলের  আহবায়ক শামিম আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

1

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

2

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

3

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

4

শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টি

5

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

8

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

9

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

10

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

11

জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক

12

ধর্মপাশায় যুবদলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

13

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

14

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

15

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

16

বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

17

বাষিক সুরমা যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

18

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

19

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

20