সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা সফর

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’র প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ২০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুনামগঞ্জ জেলা সফরে আসেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তারা সুনামগঞ্জে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তারা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তারা পুলিশ সুপার বাংলোয় উপস্থিত হলে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ ও তার সহধর্মিণী মোছাঃ ফজিলাতুন্নেছা নবাগত কর্মকর্তাদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং সবাই এক সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজে অংশ নেন।


এরপর বিকেল সাড়ে ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের নিয়ে এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন। এসময় তিনি জেলা পুলিশের চলমান কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন। পাশাপাশি নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে চলমান বিভিন্ন বিষয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, সফর সমন্বয়কারী সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস্, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা) শুভ কুমার ঘোষ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকার।


ব্রিফিং শেষে সন্ধ্যায় প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ হাছন রাজার স্মৃতি সমৃদ্ধ মিউজিয়াম অব রাজাস পরিদর্শন করেন। এ সময় তারা এই মরমী কবি এবং বাউল শিল্পীর জীবন, দর্শন ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে ধারণা লাভ করেন। সফরের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) তারা লাফার্জ সিমেন্ট কারখানা পরিদর্শন করবেন। সেখানে তারা শিল্প-প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক ব্যবস্থাপনা কৌশল সরাসরি দেখার সুযোগ পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা জুড়ে সুনামগঞ্জ আনসার ভিডিপির বৃক্ষ রোপণ

1

ফ্যাসিবাদ পতনে তাহিরপুরে বিএনপির বিজয় মিছিল

2

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

3

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

4

দিরাইয়ে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

5

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

6

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

7

গোলাপগঞ্জে উন্নয়নের নতুন দিগন্তের স্থপতি ইউএনও

8

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

9

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

10

‘প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্

11

এইচ এম পি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

12

ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

13

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

14

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

15

সকলকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান: আনিসুল হক

16

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

17

সংবাদ প্রকাশের পর দোয়ারায় দুই বৃদ্ধাকে অনুদান

18

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে শিশুর মৃ

19

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

20