সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

‎স্টাট রিপোর্টার 
‎৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎
‎শুক্রবার জুমার নামাজের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খারাজোড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), চুনারুঘাটের আহামদাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. বাতেন মিয়া (৪৩) এবং একই গ্রামের রহিম উদ্দিন তালুকদারের ছেলে মো. সফর আলী (৫০)।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে একটি বাসে করে তিন ব্যক্তি গাঁজা নিয়ে আসছেন—এমন গোপন সংবাদ পাওয়ার পর শুক্রবার জুমার নামাজের সময় অভিযান পরিচালনা করা হয়।
‎
‎এর ধারাবাহিকতায় শান্তিগঞ্জ থানাধীন সদরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আব্দুল খালিকের চায়ের দোকানের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে বাসে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়।
‎
‎ড্রাইভার, সুপারভাইজার ও সাধারণ যাত্রীদের উপস্থিতিতে আইন অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
জেলা ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান সজীব বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
‎
‎তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

1

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

2

রায়পাড়া ও সোমপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি গঠন

3

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

4

‎‎দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ক

5

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

6

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

7

জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার

10

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

11

জেলার প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম অ

12

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

13

দোয়ারার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে আমানতকারীদের টাকা উ

14

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

15

দ্রুত পে-স্কেল বাস্তবায়ন ও হাওর ভাতা চালুর দাবি

16

নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

17

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

18

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

19

মধ্যনগরে তারেক রহমান'র ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

20