স্টাফ রিপোর্টার
বিয়াম ফাউন্ডেশন এর একটি শিক্ষা শাখা ও জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত জেলার ইংলিশ ভার্সন স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল, সুনামগঞ্জ এর নতুন একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার কাজীর পয়েন্টস্থ বিয়াম ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে উক্ত একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ও সভাপতি বিয়াম ল্যাবরেটরি স্কুল ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসারসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, বর্তমান অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউল হক, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শামসুল হক, স্কুলের উপাধ্যক্ষ মোঃ আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, আমিনা খাতুন, অভিজিৎ রায়, জামালগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতি, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ, মেসার্স জিনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রমূখ।