সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্রুত পে-স্কেল বাস্তবায়ন ও হাওর ভাতা চালুর দাবি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দ্রুত পে-স্কেল বাস্তবায়ন, বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত এবং হাওরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ হাওর ভাতা চালুর দাবি জানানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আক্তাপাড়া জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল হকের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান ও জেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কর্মরত মাদরাসা শিক্ষকদের জন্য বিশেষ হাওর ভাতা চালু করা প্রয়োজন।

তিনি মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব অধ্যক্ষ মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আক্কাছ মোল্লা, শেরপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ জামাল উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান চৌধুরী এবং মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ওহীদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদরাসা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য বিশেষ হাওর ভাতা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

সম্মেলনে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের শিক্ষক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

1

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

2

এমপি কঠোর, তবু দিরাই বিএনপিতে বিভক্তি

3

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

4

মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

5

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

6

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

7

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

8

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংব

9

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

10

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

11

সুনামগঞ্জে সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

12

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

13

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

14

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

15

শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

16

শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

17

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় সুবিপ্রবির অধ্যাপক ড. হার

18

পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

19

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

20