সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন


দিরাই প্রতিনিধি

শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

রবিবার (৩রা আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শ্যামারচর বাজারে আটগাঁও ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। 

এতে বক্তব্য দেন নবগঠিত  আটগাঁও ইউনিয়ন বিএনপি’র সদস্য মোঃ গফুরনূর, ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রার্থী মাসুদ আল কাউসার,  শান্তু মিয়া, বিএনপি নেতা মতিউর রহমান, যুগ্ম আহবায়ক প্রার্থী আলীনুর, সোনা মিয়া, ইউনুছ মিয়া, হাজী রজব আলী, বিএনপির সাবেক সদস্য খছরু আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, আটগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা তাইব মিয়া প্রমুখ। 

এসময় বক্তরা বলেন, শাল্লা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে এনে পদ দেওয়া হয়েছে।

উপজেলা কমিটির নেতৃবৃন্দের নিকট বক্তারা প্রশ্ন রাখেন, কিসের ভিত্তিতে ত্যাগীদের বঞ্চিত করে ফ্যাসিস্টদের পুনরবাসন করা হচ্ছে? 

এসময় আটগাঁও ইউনিয়নের নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ গফুরনুর নিজের  পদত্যাগ ঘোষণা করে বলেন, যেখানে ত্যাগীরা বঞ্চিত এবং আমি আমার যোগ্যতানুযায়ী পদ থেকে বঞ্চিত সেখানে আমার এই পদ চাইনা।

এসময় উপস্থিত নেতাকর্মীবৃন্দ আটগাঁও ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে তা গঠন করার দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন

1

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

2

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

3

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

4

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আনিসুল হক

5

সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

6

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

7

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

8

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

9

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

10

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে শিশুর মৃ

11

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

12

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

13

জগন্নাথপুরে জুলাই গণঅভূত্থান দিবস পালন

14

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

15

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

17

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

18

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

19

শাবিপ্রবিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সচেতনতামূলক অনুষ্

20