সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলমের নির্বাচনী মতবিনিময় সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি 
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলমের  নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের  উদ্যোগে বীরগাও পূর্ব পাড়ার খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছালেক উদ্দিন পরিচালনায় করেন হাফিজ  আতিকুর রহমান। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম  বলেন, “রাজনীতি আমার কাছে সেবার অঙ্গন, ক্ষমতার নয়।  আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি— আমি সংসদ সদস্য নির্বাচিত হই বা না হই, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি পাশে থাকবো। 
আমার একটাই লক্ষ্য—উদ্দেশ্য  জনগণের আস্থা অর্জন করা এবং এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক শান্তিগঞ্জ-জগন্নাথপুর গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা হোসাইন আহমদ সভাপতি শান্তি গন্জ উপজেলা জমিয়ত মাওলানা খলিলুর রহমান নির্বাহী সভাপতি শান্তি গন্জ উপজেলা জমিয়ত হাফিজ আতিকুর রহমান সহ সাধারণ সম্পাদক উপজেলা জমিয়ত মাওলানা ওয়েছ আহমদ সাংগঠনিক সম্পাদক জেলা যুব জমিয়ত মোঃ আক্তার হোসেন  অর্থ সম্পাদক জেলা যুব জমিয়ত প্রমুখ।
বক্তারা বলেন,সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালা আলমের   মতো শিক্ষিত এই অঞ্চলের জনগণের প্রকৃত কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও দলীয় উন্নয়ন সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন  আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও স্থানীয় জনসাধারণ।
বক্তারা শেষে সৈয়দ তালহা আলমের পাশে থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

1

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

2

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা

5

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

6

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক

7

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

8

মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দি

9

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

10

শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা

11

চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

তাহিরপুরে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

14

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

15

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

16

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

17

দোয়ারায় চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

18

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

19

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

20