সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার

বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অশোক তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ,যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,রাজন তালুকদার,অজিত দাস, কৃষ্ণ মোহন রায় , রামকৃষ্ণ তালুকদার সবুজ, সুধাংশু শেখর দাস,ব্রজেশ রঞ্জন চৌধুরী,সাগর সরকার,পংকজ দাস,রমাকান্ত দাস,সজীব রায়,মানিক লাল দাস প্রমুখ। 

এছাড়া জেলার ১২টি উপজেলার বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে শহীদ জিয়া,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান কল্যাণ ফ্রন্ট নামে এই সংগঠনটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হলে ও কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয়নি। বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারাদেশের ন্যায় সংখ্যালঘুদের জন্য আগামীতে প্রতিটি এলাকায় মডেল মন্দির গীর্জা ও প্যাগোডা নিমার্ণসহ তাদের নিশ্চিত নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণের লক্ষে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী শাহদীয় দূর্গাপূজা নির্বিঘেœ পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

1

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে দল প্রতিশ

2

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

3

এসএসসি-২৬ রেজিস্টাড চাইল্ড কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠা

4

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

5

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

6

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

7

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

8

চাঁদাদাবির অভিযোগ: স্বেচ্ছাসেবকলীগ নেতার ছুরিকাঘাতে গুরুতর আ

9

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

10

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

11

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

12

স্বল্পমেয়াদি বিনা ধানের চাষ সম্প্রসারণে মাঠ দিবস

13

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

14

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন সুবিপ্রবি উপাচার্য

15

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

16

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

17

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

18

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূল

19

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

20