সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: পাবেল চৌধুরী

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই বিএনপি নারীদের ক্ষমতায়ন, সম্মান, মর্যাদাকে প্রাধান্য দিয়ে আসছে। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা রূপরেখার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। শনিবার (১৫ নভেম্বর) শাল্লা উপজেলা মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে এডভোকেট পাবেল চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন। বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে অবৈতনিক মাধ্যমিক শিক্ষা চালু করে, নারীদের উপর সংঘটিত অত্যাচার-নির্যাতনের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেন। এছাড়া, স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ২৩নং দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। শাল্লা উপজেলা মহিলা দল নেত্রী রেহানা আক্তারের সভাপতিত্বে ও আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম, আটগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

1

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

2

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

3

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

6

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

7

দোয়ারায় ইউকে প্রবাসী সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

8

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ৩৪ ত

9

সকলকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান: আনিসুল হক

10

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

11

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাল

12

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

13

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

14

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

15

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে

16

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনু

19

দিরাই উপজেলা কৃষকদলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা

20