সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ইজারা প্রথা বাতিল করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা, ড্রেজার-বোমার আগ্রাসন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বারকি শ্রমিক সংঘ।
সমাবেশে বক্তারা বলেন, ড্রেজার মেশিনের মাধ্যমে সুনামগঞ্জের যাদুকাটা ও ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলনে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। এতে ঐতিহ্যবাহী বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন। তারা অবিলম্বে ড্রেজার বোমার আগ্রাসন বন্ধ, রাতের বেলা খনিজ বালু লুটপাট রোধ এবং ধোপাজান-চলতি নদীতে বিআইডব্লিউটিএ আইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া বেআইনি কার্যাদেশ বাতিলের দাবি জানান।
সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে এবং সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া ও প্রবীণ শ্রমিক নাসির উদ্দীন প্রমুখ।
সমাবেশ শেষে পাঁচ দফা দাবিনামা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

1

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

2

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

3

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

4

বন্ধুদের নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কনস্টেবলের কোয়ার্টারে গৃহকর্

5

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

6

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

7

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

8

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

9

সদর হাসপাতালের স্তূপকৃত বর্জ্য অপসারণ করল পৌরসভা

10

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

11

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

12

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

13

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

14

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

15

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

16

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

17

জেলা প্রশাসক মহোদয়ের বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন

18

জাতীয় নির্বাচনের জন্য ইলেকশন কমিশন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে

19

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

20