সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের জন্য ইলেকশন কমিশন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে: ধর্ম বিষয়ক


সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজনে শুক্রবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় মতবিনিময় অনুষ্টিত হয়েছে।


পরে তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময়কালে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সত্যতা ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছেড়ে দিলে পাতালে চলে যাবেন। মনে রাখবেন, দেশের স্বার্থে আমরা ঐক্য বদ্ধ। যে কোনো অপরাধ ও মব এর বিরুদ্ধে জিরট্রলারেন্স অনুসরণ করছি। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। মন্দির সংস্কারে সবার অবদান আছে। সবাই নিজ ধর্ম আচার অনুষ্ঠান পালন করবেন। বাংলাদেশ উপমহাদেশে সাম্প্রতিক সম্প্রতির এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে। নির্বাচন নিয়ে আমরা দিন রাত কাজ করছি। নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কোনো আশংকা নেই। আশা করি ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরানো ঠিকানায় চলে যাবো। এর পূর্ব তিনি ২৫ কোটি টাকা ব্যয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বিদের নিয়ে।


গাজীপুর সাংবাদিক হত্যা প্রসংঙ্গে তিনি বলেন, কোনো নিরাপরাদ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যারা সাংবাদিক হত্যা করেছে এবং সাথে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে। মনের মধ্যে হিংসা ক্ষোভ রাখবেন না, হিংসা মানুষকে ধ্বংস করে। যারা দেশে ত্রাস সৃষ্টি করে তাদের কোন ধর্ম নেই। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কোন সময় নিজেদের মধ্যে দ্বন্ধ সৃষ্টি করবেন না, কুচক্রী মহল তখন সুযোগ পায়। আপনারাও আপনাদের এলাকার আপনাদের ধর্মের মানুষদের সহযোগিতা করবেন,পাশে থাকবেন।


এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, শ্রী শ্রী অদৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, ওসি দেলোয়ার হোসেন প্রমুখ। পরে শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম(পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

1

‘প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্

2

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

3

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

4

বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

5

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

8

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

9

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিস

10

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

11

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

12

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

15

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

16

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিন ক

17

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

18

ছাতকে ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে

19

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

20