সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধি

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পার্শবর্তী পাথারিয়া বাজারে। সরেজমিন মঙ্গলবার পাথারিয়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারের পূর্ব গলিতে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত যাত্রী ছাউনির শুধু চারটি পিলার এবং ছাঁদ রয়েছে আর অবশিষ্ট অংশগুলো ভেঙে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, বিগত কিছুদিন যাবৎ রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য ধীরে ধীরে জনস্বার্থে নির্মিত সরকারি যাত্রী ছাউনিটি ভেঙে ফেলেছে। এবং যাত্রী ছাউনিটি ভাঙ্গার পর গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল মুমিন এইটাকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করিয়েছেন। সাধারণ জনগণ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি বাদলের দিনে বিভিন্ন গ্রাম থেকে আসা জনগন ও শিক্ষার্থীরা হাট বাজার করা শেষে এবং  স্কুল ছুটির পর এই যাত্রী ছাউনিতে বসে গাড়ীর জন্য অপেক্ষা করতেন। এখন আর বসার কোন জায়গা রইলনা। এই যাত্রী ছাউনিটি কে বা কাহারূ ভেঙেছে সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা এবং পূণরায় এই যাত্রী ছাউনিটি নির্মাণ করে দেওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বৃহত্তর  পাথারিয়া এলাকাবাসী। 

যাত্রী ছাউনিকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ জায়গায় মাটি ভরাটের বিষয়ে গাজীনগর গ্রামের আব্দুল মুমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যাত্রী ছাউনি কে বা কাহারা ভেঙেছে তা আমি জানিনা। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: ফাতেমাতুজ জোহরা জানান, আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে বা যাহারা যাত্রী ছাউনি ভেঙেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

1

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

2

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

3

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার

4

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

7

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

8

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

9

এমপি কঠোর, তবু দিরাই বিএনপিতে বিভক্তি

10

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্

11

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

12

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

13

ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গিকার

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

16

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

17

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

20