সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট
          বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদ্যাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

           সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর আলোকে তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে তারা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। 

           সভায় জেলা প্রশাসক নির্বিঘ্নে পূজা উদ্যাপনে ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষনিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালিত হবে। 

           যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তিনি সব ধরণের গুজব প্রতিহত করার পরামর্শ দেন। কোন বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া তিনি প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।

           সভায় আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা সবগুলো পূজামণ্ডপ গোয়েন্দা নজরদারিতে রাখা হবে বলে জানান। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম দিন-রাত টহল পরিচালনা করবে বলে জানানো হয়। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

         উল্লেখ্য দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

1

নদী ভাঙ্গন রোধে হরিনাপাটি এলাকাবাসীর মানববন্ধন

2

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

3

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

4

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

5

বাষিক সুরমা যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

6

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

7

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মশালা

8

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

9

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রাজা’র স্বদ

10

দিরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

11

ছাতক থানা পুলিশের বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার

12

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু:

13

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক

14

ধর্মপাশায় নৌকা ডু'বে নি'খোঁ'জ ২

15

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

16

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

17

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

18

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না

19

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

20