সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

দিরাই প্রতিনিধি 
দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

 বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে গুরুতর আহত বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজকের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস  বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়।


প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

1

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

2

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

3

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

4

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

5

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

6

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক

7

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

8

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

9

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

10

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেটে দুদকের জিজ্ঞাসা

11

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

12

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

13

কামারখালসহ পৌরসভার সকল খাল উদ্বার ও সংরক্ষণে আলোচনা

14

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

15

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

16

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিয়াজুরী

17

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

18

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপুল ভোটে জয় লাভ করবে-কয়ছ

19

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

20