সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে র্দূদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামীলীগের ফ্যাসিস্টদের কমিটিতে অর্ন্তভূক্ত করার প্রতিবাদে এবং ঐসমস্ত দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে অর্ন্তভূক্ত করার দাবীতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেল ৫টায় ফতেপুর ইউনিয়ন বিএনপির র্দূদিনের ত্যাগি ও বঞ্চিত নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী,সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল ও বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়া ও ফতেপুর ইউনিয়নের পদ বঞ্চিত  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন,বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের দুশাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে  নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এখন বিএনপির সুদিনে পদপদবী ভাগিয়ে নিয়েছেন। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগিদের কমিটিতে স্থান দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন করা হবে: প্রেস কাউন্সিলের চে

3

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

4

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এন

5

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষ

6

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

7

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

8

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

9

বালু উত্তোলনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন

10

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

11

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

12

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

13

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

14

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

15

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

16

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

17

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

18

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

19

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

20