সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী। 
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। একটি অবাধ,  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিহাসের সেরা নির্বাচন জনগণকে উপহার দেব। 
নগরীর যানজট নিরসনের লক্ষ্যে নিবন্ধনহীন অবৈধ সিনএনজি ও থ্রি হুইলার বন্ধ করার কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালের সম্প্রসারণ, রাস্তায় ম্যানহোলে ঢাকনা দেওয়া, বাস টার্মিনাল সিসি টিভির আওতায় আনা এবং টার্মিনালের অভ্যন্তরে ও বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন৷ 
কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে। পরস্পরের প্রতি সহনশীল আচরণ করতে হবে। 
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মু: মাসুদ রানা, বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধি, প্রেস ক্লাব ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সন্তান-সংসার ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, দুই দিন ধরে ব

1

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

2

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

3

গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে ব

4

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

বাষিক সুরমা যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

7

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

8

দোয়ারায় চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

9

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

10

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

11

শান্তিগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য কয়ছর

12

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

13

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

14

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

15

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

16

দোয়ারায় খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

17

‘প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্

18

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

19

শান্তিগঞ্জে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

20