সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

 
স্টাফ রিপোর্টার
উৎসব মুখর পরিবেশে হাজারো নেতাকর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহনে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রার্থী মনোনয়ন,কাউন্সিলরদের ভোট গ্রহন,ফলাফল ঘোষণা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ সম্মেলন সম্পন্ন হয়। 
  
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ। উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ। সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদর উপজেলার চার বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত এবং সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুজ আলী,সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মইনুল হক ও গৌরারং ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব মোক্তার আলী। 
ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও সৈয়দ ফোজায়েল কিবরিয়ার পরিচালনায় সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা আব্দুল করিম পাঠান,উপজেলা বিএনপি নেতা আব্দুল আলিম,ইউনিয়ন বিএনপি নেতা শাহিন মিয়া,ভজন পাল,শাহ ফজলুল ইসলাম,আক্তারুজ্জামান মেম্বার,সুফিয়ান চৌধুরী,মোঃ ফারুক আহমদ,তাহির উদ্দিন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখ।
সম্মেলনে শাহ মইনুল হক মছরু সভাপতি,আব্দুল মালিক সিনিয়র সহ-সভাপতি,শাহ ফখরুল ইসলাম,আবুল হাসনাত ও জগলুল হোসেন পীর সহ-সভাপতি,মিনারুল হক সাধারণ সম্পাদক,আমিরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক,মানিক মিয়া সাংগঠনিক সম্পাদক,জসীম উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক,কোষাধ্যক্ষ তাহির উদ্দিন,সহ কোষাধ্যক্ষ জমির হোসেন পীর নির্বাচিত হন। নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন ও ইসহাক আলী মেম্বার।
সম্মেলনে বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের শাসনভার পরিচালনার পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রæতিবদ্ধ। আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে পরিচালনার পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়েছেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেইভাবে দলকে গতিশীল করতে চাই। ব্যক্তিবাদের বিরুদ্ধে বাঙ্গালী জাতিয়তাবাদের আদর্শে সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবাণ জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

বিনা উদ্ভাবিত আমন ধানের উন্নত জাতের চাষাবাদে কৃষকদের প্রশিক্

2

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

3

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

4

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

5

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময়

6

বালু উত্তোলনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন

7

খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব

8

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

11

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

12

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

13

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

16

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

17

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

18

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

19

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা

20