সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত


দোয়ারাবাজার প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার আসন ভিত্তিক ছাত্র প্রতিনিধিদের নিয়ে ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন  সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। 

প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান তুহিন।

সুনামগঞ্জ -৫ নির্বাচনী আসনের পরিচালক 
 সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন'র সঞ্চালনায়  সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম,  দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা.হারুন অর-রশীদ, ছাতক উপজেলা আমীর  মাওলানা আকবর আলী, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন,  ছাতক পৌর সেক্রেটারি ডা.হেলাল উদ্দিন,সুনামগঞ্জ জেলা শিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।


এসময় বক্তারা বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, নেতৃত্ব। শিক্ষার্থীরা চাইলে সব কিছু পরিবর্তন করা সম্ভব। তার সুস্পষ্ট প্রমান হচ্ছে ২৪ 'র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  ও স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থান। 

বক্তারা আরো বলেন,আগামীর দিন এখন শুধু সম্ভাবনার। শিক্ষার্থীরা চাইলে আগামীর রাষ্ট্র হবে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। আর নেই লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে জামায়াতে ইসলামী।
তাই আগামীর রাষ্ট্র গঠনে  শিক্ষার্থীদের এগিয়ে আসার পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

1

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

2

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

3

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

4

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

5

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

6

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

7

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

8

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

9

ছাতকের আলী আহমদ ২দিন ধরে নিখোঁজ

10

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি

11

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

12

শাবিপ্রবির কিনের নতুন সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ফাইয়াজ

13

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

14

চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

15

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

16

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

17

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

18

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

19

রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ

20