সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ

 শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ইউনিয়নের ধরের বন্দ ও আক্তাপাড়া এলাকায় এই খনন কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

এলাকার কৃষিজমির জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, "কৃষিবান্ধব সরকার প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এই খাল খননের ফলে এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।"
 উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি ভরাট হয়ে থাকায় বর্ষায় জলাবদ্ধতা এবং শীতে সেচ সংকটে পড়তে হতো। খনন কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

1

জাতীয় পার্টির উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণদাবীতে

2

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

3

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

4

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল

7

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

8

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি

9

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

10

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

13

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

14

ছাতকে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠান

15

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাল

16

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

17

ছাতক-দোয়ারা ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে: কল

18

শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ চিলাউড়া বাজারের বড় মাঠে অনুষ্টি

19

পর্যটনকেন্দ্রে মাদক কারবার, গোপন অভিযানে গ্রেফতার ১

20