সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কামারখালসহ পৌরসভার সকল খাল উদ্বার ও সংরক্ষণে আলোচনা

  
স্টাফ রিপোর্টার
কামারখালসহ সুনামগঞ্জ পৌরসভার খালসমূহ পূনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজিত এ সভায় খাল দখল ও দূষণ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেজেন্টেশনে ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা), বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। 

সভায় বক্তারা বলেন, খালগুলো পুনরুদ্ধার না হলে সুনামগঞ্জ শহর জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকিতে পড়বে। উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে খাল দখলমুক্ত করা, নিয়মিত পরিচর্যা ও নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তারা। 

জেলার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পৌর প্রশাসক অসীম কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ সুহেল রানা,  সুনামগঞ্জ  পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার প্রমুখ।  আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, পৌরবাসীর প্রতি আমার আন্তরিক অনুরোধ—আপনারা কেউ খালে ময়লা-আবর্জনা ফেলবেন না এবং কোনোভাবেই খাল দখল করবেন না। খালগুলো দখল ও দূষণমুক্ত রাখা গেলে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং সুনামগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে নতুনভাবে সাজানো যাবে।

তিনি বলেন, একটানা বৃষ্টি হলে শুধু সাধারণ মানুষের বাড়িতেই নয়, আমার নিজের বাড়িতেও পানি উঠে। তাই জলাবদ্ধতার এই সমস্যা কোনো একক ব্যক্তি বা এলাকার নয়—এটি আমাদের সবার সমস্যা। এই সংকট থেকে উত্তরণে এককভাবে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।

জেলা প্রশাসক আরও বলেন, খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে আদালতের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। খালকে তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনতে হলে নাগরিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই সুনামগঞ্জ গড়ে তুলতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক: মাহবুবুর রহমান

1

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

2

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি: ন

5

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

6

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

7

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

8

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

9

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

10

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

11

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

12

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

13

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

14

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

15

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

16

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আনিসুল হক

17

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

18

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বা

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20