সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুবিপ্রবির নবীনবরণ অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানকার শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে জন্য সরকার ও মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা করবে। তিনি শিক্ষার্থীদেরকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

একদিকে নবীন শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়, অন্যদিকে সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তীর আকস্মিক প্রয়াণে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। স্নেহা ভর্তি হয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। অনুষ্ঠানের শুরুতেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়, যা উপস্থিত সকলের হৃদয়ে গভীর ছাপ ফেলে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, সুবিপ্রবি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডাবল ডেকার বাস সংযোজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব করা হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেন এ বিশ্ববিদ্যালয়ের নামের সাথে সঙ্গতি রেখে সততা, অধ্যবসায় ও উদ্যমে এগিয়ে যাও। আমরা তোমাদের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেমায়েত মিয়া।

এছাড়া বক্তব্য দেন- আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের সাজ্জাদ হোসেন সুজা, পদার্থবিজ্ঞানের সোহেল রানা, রসায়নের সোহাদা জান্নাত নার্গিছ ও আল বারাদী, এবং সিএসই বিভাগের জুই রানী নাথ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ অনুষ্ঠান

2

জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ বৈষম্যমু্ক্ত হবে:

3

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

4

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

5

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক

6

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

7

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

8

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

10

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

11

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

12

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

13

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

14

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

15

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু:

16

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

17

দু’জন শিক্ষক দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

18

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

19

সংবাদ প্রকাশের পর দোয়ারায় দুই বৃদ্ধাকে অনুদান

20