সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষার্থীদের

শান্তিগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, দায়ীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শান্তিগঞ্জ পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রতিবাদকালে শিক্ষার্থীরা আধাঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং পুলিশ প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা বলেন, সড়ক দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ঘাতক বাসচালককে আটক করতে পারেনি প্রশাসন। এতে ক্ষোভ জানিয়ে তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, "আমাদের সহপাঠী আজ কবরে শুয়ে আছে, অথচ প্রশাসন এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই অচলাবস্থা চলতে থাকলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।"

শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, "আমরা বারবার অনুরোধ করেছি যাতে পুলিশ ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে শুধু দেখেছে। কোনো ব্যবস্থা নেয়নি। এরপর বাধ্য হয়ে আমরা নিজেরাই সড়কে চলাচলরত গাড়ির কাগজপত্র যাচাই করি। দেখা গেছে, প্রায় ১০টি গাড়ির মধ্যেই ১০টির কাগজপত্রই ত্রুটিপূর্ণ ছিল। আমরা এই গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিয়ারখলার ডুবন্ত সড়ক পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশা

1

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

2

দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

3

তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

5

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

6

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

9

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির একাংশের মিছিল-সমাবেশ

10

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

11

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টার উদ্ব

12

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও

13

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

14

হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময়

15

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

16

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

17

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রাজা’র স্বদ

18

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

19

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

20