সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ- ৫ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আশা করেছিলাম ২০২৬ সালে ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করবো। কিছুদিন আগে আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বাদ দেয়া হয়। আপনারা হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছেন। আমিও আপনাদের মতো স্তম্ভিত হয়েছি। আপনারা হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়। চূড়ান্ত মনোনয়ন না দেয়া পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ ছাতক-দোয়ারাবাজার মানুষের স্বপ্নপূরণের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করবেন।


রোববার বিকেল ৪টায় ছাতক-দোয়ারাবাজার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মনোনয়ন পুনর্বিবেচনার সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, আমি গত ১৬ বছর শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন, সংগ্রাম করেছি। ছাতক-দোয়ারাবাজারে কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে কাজ করেছি। আপনাদের কারণেই ছাতক মিজান চৌধুরীর ঘাঁটিতে পরিণত হয়েছে। আপনারা আমার পাশে ছিলেন। পুলিশের হামলা-মামলার ভয় না করে রাজপথের আন্দোলনে সরব ছিলেন।


এরআগে মিজানুর রহমান চৌধুরীর মিজানের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কে গণমিছিলে গোবিন্দগঞ্জের রাজপথ উত্তাল হয়ে উঠে। মিছিলে ছাতক-দোয়ারাবাজারের প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী।
মিজান চৌধুরী আরো বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি কৃতজ্ঞ। আমি যখন যে পরিস্থিতিতে আমি ডেকেছি, আপনারা সর্বশক্তি নিয়োগ করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ছাতক-দোয়াবাজারের উন্নয়ন নিয়ে ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলাম। সেই নির্বাচনে পুলিশের হামলা মামলা উপেক্ষা করে আপনারা আমার পাশে ছিলাম। আমিও আপনাদের জন্য আমার জীবন বিলিয়ে দিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

1

কিশোরী ও তরুণদের নিয়ে কর্মশালা

2

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

3

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

4

বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

8

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

9

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

10

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

11

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

12

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে মনোনয়ন সংগ্রহ করলেন শিশির

15

কামারখালসহ পৌরসভার সকল খাল উদ্বার ও সংরক্ষণে আলোচনা

16

শান্তিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

19

খানাখন্দে ভরপুর, জরাজীর্ণ দোয়ারাবাজার

20