স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ।
সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আজ
সোমবার বেলা ১১.৩০ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন এর সভাপতিত্বে ও অ্যাড মামনুর রশীদ কয়েস এর সঞ্চালনায়
সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবদলের
সহ-সভাপতি সুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ। সভায় থানা, পৌরসভার সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে সুনামগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ ।
#