সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

ধর্মপাশা প্রতিনিধি
বিবাহবিচ্ছেদের ৫ মাস পর ওই স্বামীর চুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। 

নিহত শরীফা আক্তার (২৬) পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। 

জানা যায়, গেল ৫ বছর আগে ধর্মপাশা উপজেলা সদরের কান্দাপাড়া গ্রামের আক্তার হোসেনের (৪০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দেওথান গ্রামের শরীফা আক্তারের। 

বিবাহের কিছুদিন যেতে না যেতেই পারিবারিক কলহ দেখা দেয়। এর মধ্যে তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। কলহের একপর্যায় গেল ১২ জুন শরীফা আক্তার স্বামী আক্তার হোসেনকে তালাক দেয়। পরে কোন উপায় না পেয়ে গেল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ফৌজদারী কার্যবিধির ১০০ ধারায় শরীফা আক্তারের মা,ভাই, বোনসহ ৬ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আক্তার হোসেন।

এ মামলায় সোমবার সকালে ভিকটিম শরীফা আক্তারসহ আসামিরা উপজেলায় আসলে  আক্তার হোসেন শরীফা আক্তারকে পিছন থেকে 
চুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গুরুতর আহত শরীফা আক্তারকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। 

নিহতের ছোট ভাই লিমন মিয়া এ প্রতিবেদককে জানান, আমার বোনকে (শরীফা আক্তার)
 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। আমাদের চাওয়া একটাই এ খুনির  ফাঁসি চাই । 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, এ ঘটনার সাথে জড়িত আক্তার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

1

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

2

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

3

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

4

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

5

সমালোচনার মুখে বিএনপির কমিটি থেকে আ.লীগ নেতা বাতিল

6

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

7

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

8

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

9

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

10

চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

11

দিরাইয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

12

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

13

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২

14

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

15

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

16

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

17

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ

18

শান্তিগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

19

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

20