সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে


সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদু হক জানান,উজানের ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েকদিন নদ-নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে জেলার কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৫ মিলিমিটার। বৃষ্টি কম হওয়ায় এবং উজান থেকে পাহাড়ি ঢল নামা কমায় নদ-নদীর পানি কিছুটা কমেছে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ পৌরসভায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
টানা বর্ষণ ও উজানের ঢলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ পৌরসভায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া জেলার অন্য তিনটি পৌরসভা দিরাই,জগন্নাথপুর ও ছাতকে নিয়ন্ত্রণকক্ষ খোলাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল রাতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো.মতিউর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান,জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সুনামগঞ্জের ১২ উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র  প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুত,মেডিকেল টিম,স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

1

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

5

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

6

বিএনপির ১৮ ইউনিটের উদ্যোগে মাঠের কথা শীর্ষক সমাবেশ সম্পন্ন

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

ইশারা ভাষায় ভালোবেসে বিয়ে

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

11

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

12

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে শিশুর মৃ

13

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনু

14

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ অনুষ্ঠান

15

৫ কোটি টাকার ভূমি ৪ মাসেও উদ্ধার হয়নি: মাসে লক্ষ টাকা রাজস্ব

16

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

17

ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে-কামরুজ্জামান কামরুল

18

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

19

ওয়ার্ল্ড ভিশনের ফলজ গাছের চারা বিতরণ

20