সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা


স্টাফ রিপোর্টার
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় জনসভা হয়েছে। 

রোববার (১০ আগস্ট) বিকাল ২টায় উপজেলা সদরের মধ্য বাজারে এ সভার আয়োজন করেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। 

উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল মোতালিব খান। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। 

জনসভায় আব্দুল মোতালিব খান বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানকে কেটে-ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল। জনগণের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি। দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেওয়া এই  প্রস্তাবগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বলেও জানান তিনি। 

এতে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, যুগ্ন আহবায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, আফসারুল আলম চন্দন পীর, আফজাল হোসেন স্বপন, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্তু, সাবেক জেলা পরিষদের সদস্য চন্দন খাঁন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ, ইকবাল হোসেন, আবুল বাশার, উজ্জ্বল মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মন্নাফ প্রমূখ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

1

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

2

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

3

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

4

ছুরিকাঘাতে হত্যা, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব

5

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

6

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

7

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বা

8

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

11

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

12

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

13

১২০ জন শিশু কিশোরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

14

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

15

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আহত ৮

16

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা

17

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

18

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

19

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

20