সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন: উপদেস্টা


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায়
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সুনামগঞ্জের হাওরগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার অভয়াশ্রমের পরিকল্পনা গ্রহণ করছে। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য টাঙ্গুয়ার হাওরে টুরিস্টদের জন্য নীতিমালা প্রনয়ন জরুরী। 
অবৈধ জাল ব্যবহার করে যারা মাছ শিকার করে তাদের জন্য প্রনোদনার ব্যবস্হা করা জরুরী। পোনা মাছ যাহাতে তারা মারতে নাল পারে সে জন্য সময় নির্ধারণ জরুরী।

তিনি বলেন, শীতকালে কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বর্ষা মৌসুমে সেই বিষ পানিতে মিশে মাছের ক্ষতি করছে। কীভাবে কৃষিতে বালাইনাশকের ব্যবহার কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এবং মৎস্যসম্পদ রক্ষা করা যায়, সে লক্ষ্যে কৃষিখাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের তিনি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মিঠাপানির মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের প্রাপ্যতা বাড়লেও তা নিরাপদ কিনা, সে বিষয়েও নজর দিতে হবে। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে মিঠাপানির মাছের চাষ বাড়াতে হবে। তিনি আরও বলেন, মাছের বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ অনন্য। তাই মাছের বৈচিত্র্য রক্ষা এবং হাওড়, নদীসহ প্রজননক্ষেত্রগুলো সংরক্ষণে জোর দিতে হবে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করনীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন 
মৎস্য প্রাণী সম্পদের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী,  উপদেষ্টার একান্ত সচিব ড: আবু নঈম মোহাম্মদ  আব্দুছ সবুর,  পুলিশ সুপার মোহাম্মদ  তোফায়েল আহমেদ,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সমর কুমার পাল সহ জেলা উপজেলায় কর্মরত মৎস্য কর্মকর্তা বৃন্দ।  
#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

1

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

2

দিরাই উপজেলা কৃষকদলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

6

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি

9

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিন ক

10

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

11

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

12

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

13

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

14

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

15

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে প

16

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

17

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

18

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

19

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

20