স্টাফ রিপোর্টার
স্বরবিতান সংগীত নিকেতনের দেড় দশক পূর্তি উপলক্ষে ‘সুরের পঞ্চদশী’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দেড় দশকের পথচলা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সভাপতি প্রদীপ কুমার চন্দ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিখিল দেবনাথ,সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটি'র সভাপতি মো.বুরহান উদ্দিন, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বণিক বাধন,হাছন রাজা পরিষদের সভাপতি ফরিদুল ইসলাম সোহেল,বুলবুল সংগীত নিকেতনের সভাপতি প্রীতিভূষণ চক্রবর্তী, হাছনরাজা লোক সাহিত্য পরিষদের সহসভাপতি সুরঞ্জিত গুপ্ত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্তুস কুমার চন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক ও অয়নৃত্যের সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী অয়ন এবং সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস।
বক্তারা বলেন, স্বরবিতান সংগীত নিকেতনের দেড় দশক পূর্তির এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘ সাংস্কৃতিক পথচলা ও সংগীতচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হবে। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।