বল্টের চাবি ছিনতাই ৩ ঘন্টা কার্যক্রম বন্ধের পর সচল
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকের বল্টের ছাবি চিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে ব্র্যাক ব্যাংকের সকল কার্যক্রম সাড়ে ৩ তিন ঘন্টা বন্ধ থাকার পর সচল করা হয়।
সোমবার পৌর শহরের ট্রাফিক পয়েন্টের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো.বেলায়েত হোসনে উপর এই হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের বল্টের চাবি ছিনতাই করে পালিয়ে যায়। এতে সকাল ১০ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল।
পরে সোনালী ব্যাংক থেকে রিজার্ভ চাবি এনে ব্যাংকের কার্যক্রম সচল করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল (রবিবার) বিকেল ৩ টায় ওমর গণি নামের এক গ্রাহক তার স্ত্রী ফারজানা আলীর একাউন্ট ৮০ হাজার জমা দিতে ব্যাংকে আসেন। ব্র্যাক ব্যাংকের ভেতর অন্য গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। কিন্তু তিনি লাইনে না দাঁড়িয়ে টাকা জমা দিতে সবার সামনে চলে যান। এ সময় ক্যাশ ইনচার্জ মো.বেলায়েত হোসেন তাকে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে টাকা জমা দিতে বললে তিনি রাগান্বিত হয়ে প্রভাব দেখানোর চেষ্টা করেন।
পরে ওই ব্যাংক কর্মকর্তার সঙ্গে লাইনে দাড়ানো নিয়ে দীর্ঘদিন কথা কাটাকাটি হয়।
পরে বিষয়টি নিয়ে ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম তাকে ডেকে পরিস্থিতি সামাল দিয়ে বিষয়টি মিটমাট করে দেওয়া হয়।
কিন্তু সোমবার সকালে ক্যাশ ইনচার্জ মো.বেলায়েত হোসেন ব্যাংকের নিচে আসলে আকস্মিক ভাবে ওমর গণি সহ ৪-৫ জন সন্ত্রাসী চুরি ও লোহা নিয়ে তার ওপর হামলা চালায় এসময় তার শরীরে বিভিন্ন জায়গায় চুরি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম জানান,গতকাল বিকেলে ওমর গণি তার স্ত্রী একাউন্টে টাকা জমা দিতে আসলে লাইনে না দাঁড়িয়ে টাকা জমা দিতে গেলে ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেনের সাথে বাকবিতন্ডায় হয়।
পরে বিষয়টি ব্যাংকে উপস্থিত সবার সামনে মিটমাট করে দিয়েছি। আজ সকালে ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেন ব্যাংকে আসলে ব্যাংকের নিচে ওমর গণি কয়েকজন সন্ত্রাসী নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি চুরিরকাঘাত করে ব্যাংকের বল্টের চাবি সহ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বল্টের চাবি ছিনতাই হওয়ায় সকালে সাড়ে ৩ ঘন্টা কার্যক্রম বন্ধ থাকার পরে সোনালী ব্যাংক থেকে চাবি এনে ব্যাংকের কাজ সচল করা হয়। এ বিষয়ে হামলাকারীদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত ওমর গণির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ব্যাংক কর্মকর্তা মো.বেলায়েত হোসেনর ভাই অ্যাডভোকেট.কামাল হোসেন জানান,গতকাল ওমর গণি নামের এক গ্রাহকের সাথে কথা কাটাকাটি হলে ব্যাংকের ম্যানেজার বিষয়টি মিটমাট করে দিয়েছেন।
আজ সকালে ব্যাংকে নিচে গেলে পূব বিরোধের জেরে ওমর গণি নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর চুরি লোহা দিয়ে হামলা চালিয়ে শরীর বিভিন্ন জায়গায় জখম করেছে।
পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওমর গণি সহ তার সহযোগী আরপিন নগর এলাকার বাসিন্দা শিমুল ও জনি সহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, ছিনতাইকারীরা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ব্যাংকের চাবি উদ্ধার করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।##