সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

'এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো'


স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল বলেছেন, আমার পিতা মরহুম সালেহ আহমেদ জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গেছেন। আজ আমি গর্বিত এই স্বনামধন্য বিদ্যালয়টি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া চৌধুরীসহ একজন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. আফতাব উদ্দিন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমি এবং আমাদের এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত। 
সোমবার দুপুরে জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের সদর উপজেলার জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সেন্টার না থাকার কারণে শিক্ষার্থীরা প্রতি বছর এসএসসি পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় স্বীকার হয়। সময় নষ্ট হয়, অনেক ব্যয় হয়। যা অবহেলিত এ অঞ্চলের মানুষের অভিভাবকের পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব না। আগামীতে এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার সেন্টারসহ প্রতিষ্ঠানে একটি খেলার মাঠ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হকের সভাপতিত্বে ও আবুতালিব আল মুরাদ ও রইছুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক অধীর চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

1

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

2

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

3

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে দল প্রতিশ

4

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

5

অতিথি হয়ে মঞ্চে কৃতিরা, স্বপ্ন শোনাল ৪৩ শিক্ষার্থী

6

ফোরলেন সড়ক প্রকল্পের কাজ বন্ধ, ধুলার শহর শান্তিগঞ্জ

7

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

8

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

9

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

10

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

11

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

12

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

13

মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

14

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

15

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের

16

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

17

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

18

ধর্মপাশায় নবনিযুক্ত সার্কেল যোগদান

19

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

20