সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে


স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সংগঠনের অপরাংশের নেতা এম. আব্দুল হাফিজ। সোমবার ভোরে সিলেট নগরী থেকে তাকে আটক করে পুলিশ। বিকেলে দিরাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফায়েত সালামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন।

গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন মাওলানা মুশতাক। পরদিন তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। একই দিন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশাসনের সহায়তা কামনা করে বিবৃতি দেন। পুলিশ জানিয়েছিল, নিখোঁজ হওয়ার রাতে দিরাই সড়ক মোড়ে তাকে সর্বশেষ দেখা যায়। পরে শুক্রবার সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জমিয়তের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রোববার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই সড়ক মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় হাজারো যানবাহন আটকে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, নিহত মাওলানা মুশতাকের স্ত্রী রুবি বেগম দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হাফিজ। তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈবুর রহমান বাবুল বলেন, “এটি একটি পরিকল্পিত ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ১০ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

2

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিস

3

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

4

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

5

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

6

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

7

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

8

সুনামগঞ্জে সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

9

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

10

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

11

রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ

12

তাহিরপুরে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

13

আ.লীগ এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

14

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

15

তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতীক্ষায় দেশের গণতন্ত্রকাম

16

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

17

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

18

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে জামালগঞ্জে খাল পুনঃখনন

19

কলকলিয়া ইউনিয়নে কয়ছর আহমদের উঠান বৈঠক

20