সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ



স্টাফ রিপোর্টারঃ
ওয়ার্ল্ড ভিশনের ৩ হাজার নিবন্ধিত শিশুদের মধ্যে  মশারী বিতরণ করা হয়েছে।
 
সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যােতি পাবলিক লাইব্রেরিতে এই মশারী বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগাম ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।

স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটাকশন অফিসার অপূর্ব চিসিমের পরিচালনায়  বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ অলি উল্লাহ, জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি বুরহান উদ্দিন,  প্রোগাম অফিসার উত্তম চক্রবর্তী।

এসময় বক্তারা বলেন,  বর্তমানে দেশজুড়ে ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব বেশি। বাসা বাড়ির ময়লা, পচা পানি থেকে মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে। এসব মশার কামড়ে শিশুদের মারাত্মক ক্ষতি হচ্ছে। জ্বর, টাইফয়েড সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গুর হাত থেকে শিশুদের রক্ষা করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের রোগজীবাণুর হাত থেকে রক্ষা করতে ওয়ার্ল্ড ভিশন মশারী বিতরণ করছে।একটি মশারী দিয়ে একটি পরিবারকে মশার হাত থেকে রক্ষা করা যায়। শিশুদের সুন্দর করে গড়ে তুলতে ওয়ার্ল্ড  ভিশন স্কুল ব্যাগ,খাতা,কলম সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি শিশুকে সঠিক ভাবে গড়ে তোলা সকলের দায়িত্ব। 

সভা শেষে নিবন্ধিত ৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার পূর্ণা প্যাটিশিয়া রিচিল
 সুরমা যুব ফোরামের সভাপতি আর্শাদ আলী সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

1

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ছায়েমের স্বপ্নযাত্রা

2

সুনামগঞ্জে মাদকসহ আটক ১

3

সমালোচনার মুখে বিএনপির কমিটি থেকে আ.লীগ নেতা বাতিল

4

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

5

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

6

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

7

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

8

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

9

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

10

মো. মিজানুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় রেডক্রিসেন্টের দো

11

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দরিদ্রদের ম

12

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

13

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

14

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

15

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

16

সুনামগঞ্জ জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

17

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

18

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

19

দোয়ারার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে আমানতকারীদের টাকা উ

20