সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন



দিরাই প্রতিনিধি
দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে  ১৭ সদস্য বিশিষ্ট  নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  বিশ্বজিত চৌধুরী। সহ-সভাপতি: বিষ্ণুপদ দাস, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব ও সহ সভাপতি : জিয়াউর রহমান লিটন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  শাহজাহান সিরাজ।

সহ সাধারণ সম্পাদক: প্রদীপ দে সাংগঠনিক সম্পাদক: বিশ্বজিত রায়। সহ সাংগঠনিক সম্পাদক: সজীব রশিদ চৌধুরী
কোষাধ্যক্ষ: অমিয় রায় অশোক দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রশান্ত সাগর দাস সাংস্কৃতিক সম্পাদক: অসীম রায় চৌধুরী শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক: মোস্তাহার মিয়া মোস্তাক মহিলা বিষয়ক সম্পাদক: মৃন্ময়ী রায় মীম এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক: দিপুমনি দাস সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন: হান্নান অর রশীদ, মনোমিতা বর্মন ও শিমুল পাল।
এছাড়া ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।  তারা হলেন- অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সভাপতি বেণী মাধব নন্দী, গীতিকার শাহ  আব্দুল তোয়াহেদ, দিরাই সরকারি ডিগ্রী কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার, গীতিকার শাহ নূর জালাল,  গীতি কবি আবদুর রহমান, মোখলেছুর রহমান লাল মিয়া, নাট্যাভিনেতা শাহ মোঃ আলী রব, বাউল সিরাজ উদ্দিন, বাউল রণেশ ঠাকুর, ইয়াহিয়া  চৌধুরী, মিন্টু পুরকায়স্থ, প্রীতি রানী দাস, কবি মিজানুর রহমান মিজান।


দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান  লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজের সঞ্চালনায় জালাল সিটি সেন্টার গ্রাউন্ড হল রুমে  সাধারন সভা অনুষ্ঠিত হয়।


এতে আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যাভিনতা শাহ মোহাম্মদ  আলী রব, বাউল শিল্পী ও গীতিকার শাহ আলী নুর, গীতি কবি আব্দুর রহমান, অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দাস, রফিকুল ইসলাম,মুজিবুর রহমান,ইয়াহিয়া চৌধুরী, কবি মিজানুর রহমান মিজান,প্রশান্ত সাগর দাস, প্রদীপ দে,জীবন সুত্রধর, শিমুল পাল সহ সংগঠনের সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বজিৎ চৌধুরী।


সভায় বক্তারা বলেন, দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতে কাজ করবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতির চর্চায় অনুপ্রাণিত করাই হবে এ সংগঠনের মূল লক্ষ্য।


দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট ভাটি অঞ্চলের শিক্ষা,  সাহিত্য, ক্রীড়া, আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন, সংগীত এবং ধামাইলসহ সকল ঐতিহ্য ধরে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

1

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

2

জগন্নাথপুরের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেমের রাজকীয় বিদায়

3

দোয়ারায় প্রবাসীর জমি দখলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত

4

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

5

শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা

6

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

7

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

8

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

9

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

10

তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি লাভ

11

ফ্যাসিবাদ পতনে তাহিরপুরে বিএনপির বিজয় মিছিল

12

দুলভারচরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বহু বছরের দখলবাজি, চাঁদা

13

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

14

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

15

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

16

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

17

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ স

18

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হব

19

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

20